ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ফ্লামেঙ্গো কিংবদন্তি রিবেইরো ক্যানসারে আক্রান্ত

ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে নেমে এসেছে এক বিষণ্ণ ছায়া। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ফ্লামেঙ্গোর কিংবদন্তি মিডফিল্ডার এভারটন রিবেইরো জানিয়েছেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত।

সোমবার সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর জানান ৩৬ বছর বয়সী এই তারকা। ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানের সঙ্গে রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির সামনে তোলা একটি ছবি পোস্ট করে রিবেইরো লেখেন, বন্ধুরা, কিছু খবর শেয়ার করা দরকার। প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার শেষ হয়েছে, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।

তিনি আরও লেখেন, আমি এখন পুনরুদ্ধারের পথে। আমার পরিবার, বন্ধু এবং তোমাদের সবার ভালোবাসা ও প্রার্থনাই আমার সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে এই যুদ্ধে জিতব।

বর্তমানে বাহিয়া ক্লাবের অধিনায়ক হিসেবে খেলছেন রিবেইরো। চলতি মৌসুমে তিনি ৫৩টি ম্যাচে ৩ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। এর আগে ফ্লামেঙ্গোর হয়ে ২০১৯ ও ২০২২ সালে দুটি কোপা লিবার্তাদোরেস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফ্লামেঙ্গোর জার্সিতে ৩৯১ ম্যাচে ৪৫ গোল ও ৬৪ অ্যাসিস্ট করা রিবেইরো ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফ্লামেঙ্গোর হয়ে ২১১ ম্যাচ খেলে তিনি এখন পর্যন্ত চতুর্থ সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। রিবেইরো ২০২২ কাতার বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিল দলের সদস্য ছিলেন। যদিও মাঠে তিনি সুযোগ পান শুধু ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে, যেখানে ৩৫ মিনিট খেলেছিলেন।

তার অসুস্থতার খবরে শোকাহত ফ্লামেঙ্গো ও ব্রাজিলীয় ফুটবলভক্তরা এখন প্রার্থনা করছেন প্রিয় এই মিডফিল্ডারের দ্রুত আরোগ্যের জন্য। একসময় মাঠে যেভাবে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন, এবার জীবনের লড়াইটাও যেন জিতে ফেরেন এমন প্রত্যাশাই করছে ফুটবল বিশ্ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফ্লামেঙ্গো কিংবদন্তি রিবেইরো ক্যানসারে আক্রান্ত

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫