ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, পথচারী নিহত

মাদারীপুরে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৫৫) মোস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল যাত্রী পরিবহনের একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগমকে চাপা দিলে সড়কের পাশেট খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বাসের চাপায় আহত নারী ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, পথচারী নিহত

আপডেট সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫