ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকার ওই ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, গোডাউনটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, চারটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৪:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫