ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সেনবাগে পুলিশের অভিযানে ১১ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক-সংশ্লিষ্ট অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
রবিবার (২৬ জুলাই) সেনবাগ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত নারী নির্যাতন মামলার আসামি মো. আরিফুল ইসলাম (২৬)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রনি (২২), সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জয়নাল আবেদীন (৫৩) ও জয়নুল আবেদীন (৬৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত মো. রশিদ (২০) ও মো. মাইন উদ্দিন (৪৫)কেও গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মো. রশিদ ১৫ দিনের এবং মো. মাইন উদ্দিন ৬ মাসের সাজাপ্রাপ্ত।
এদিকে, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গোলাম সরোয়ার (৫২), মো. নিরব (২২) ও সাজ্জাদ হোসেন প্রকাশ রবিন (২০)কে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (১৮) ও আজিজুল হক সবুজ (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোট ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বিকালে ঘুষের ভিডিও ভাইরাল, রাতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা

সেনবাগে পুলিশের অভিযানে ১১ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬