গত কয়েক মৌসুমে রিয়ালের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা ভিনিসিয়ুসকে নিয়ে সম্প্রতি প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে নতুন চুক্তির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ১২৮টি গোল করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। তাই আগেভাগেই দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সম্পন্ন করেছে তারা।
সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে এখন নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন এই তারকা উইঙ্গার।
প্রতিনিধির নাম 





























