ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

আমিরাতে ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।আমিরাত সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এদিন দেশটির ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা বেতনসহ ছুটি পাবেন।

শুক্রবার ছুটি হওয়ায় শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে যেসব কর্মী শনিবার-রোববার সাপ্তাহিক ছুটি ভোগ করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন। ফলে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে সোমবার, ৩১ আগস্ট থেকে কর্মস্থলে ফিরতে হবে।

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটি হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমিরাতে ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা

আপডেট সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬