ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা

সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, রোববার তারা এ ড্রোন হামলা চালায়।

তাদের দাবি, হামলাটি ছিল সুনির্দিষ্ট এবং সৌদি ড্রোনের ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, সাদা ও হাজ্জাহ প্রদেশের ওপর সাম্প্রতিক সময়ে সৌদি ড্রোনের ‘নজরদারি ও গোয়েন্দা তৎপরতা’র জবাব হিসেবেই জিজানে আরামকোর স্থাপনা লক্ষ্য করা হয়।

সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ড্রোনটি সফলভাবে ও নিখুঁতভাবে নির্ধারিত স্থাপনায় আঘাত হানে।

তিনি সৌদি আরবের ওইসব কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
সূত্র: মেহর নিউজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা

আপডেট সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬