ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

পদ নিশ্চিত হলেও চাপে ইনফান্তিনো, উয়েফার ফিফা বর্জনের হুমকি বহাল

মরক্কোর রাবাতে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটির মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা। একইসঙ্গে ফিফার মহাসচিব ও প্রশাসনের প্রতিও সমর্থন জানিয়েছেন ইনফান্তিনো। তবে ম্যানেজমেন্টের সমর্থন পেলেও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার বর্জনের হুমকির মুখে রয়েছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে হওয়া ভুল স্বীকার করে ফিফা। এ প্রক্রিয়ায় ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি বলেও স্বীকার করা হয়। এ জন্য পৃথক চিঠিতে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।ফিফা জানায়, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংস্থাটির সুশাসন ও কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। একইসঙ্গে ২১১ সদস্য অ্যাসোসিয়েশন, কনফেডারেশন ও আঞ্চলিক অ্যাসোসিয়েশনগুলোর জন্য ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে ফুটবলের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

তবে, এরপরেও আপত্তি জানিয়েছে উয়েফা। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, তাদের দেওয়া শর্ত পূরণ হয়নি।

উয়েফা আরও বলেছে, গতকাল ফিফা সভাপতির অধীনে কর্মরত এবং তার ওপর পেশাগতভাবে নির্ভরশীল কয়েকজন ব্যক্তি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন। এতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেসিকে নিয়ে কী ঘটেছিল, ভয়ঙ্কর নথি ফাঁস!

পদ নিশ্চিত হলেও চাপে ইনফান্তিনো, উয়েফার ফিফা বর্জনের হুমকি বহাল

আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬