ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ

দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামতে শুরু করেন জেলেরা।

মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতেও। এবার প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশা করছেন জেলেরা।

কাপ্তাই হ্রদে মাছের প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ২৫ এপ্রিল থেকে মাছ ধরা বন্ধ করা হয়।

সাধারণত ১ আগস্ট থেকে হ্রদে মাছ ধরা শুরু হওয়ার কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়। ফলে চলতি বছর মোট ৩ মাস ১৫ দিন মাছ শিকার বন্ধ ছিল।

দীর্ঘ এই নিষেধাজ্ঞার সময়ে কাপ্তাই হ্রদে মাছ শিকারের পাশাপাশি স্থানীয় বরফকলগুলোও বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হ্রদকেন্দ্রিক মাছ আহরণ, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে আবারও গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ

আপডেট সময় : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬