ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সাভারের আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ঢাকার আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক স্থান থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রথম অভিযানে শনিবার (২০ জুন) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি হাউজিং এলাকার স্বপ্ন বিলাসের সামনে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৩৭) ও মো. হাসান আলীকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকার মিনহাজ সরকার মার্কেট ও ওয়াজুদ্দিন সুপার মার্কেটের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে মো. সোহেল রানা (২৮) ও মো. জুয়েল রানাকে (২৯) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে রবিবার (২১ জুন) রাত ১টার দিকে আশুলিয়ার চারাবাগ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল শেখকে (৩০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।”

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নরসিংদী পলাশে লাশ গুমের চেষ্টা, মাইক্রোবাস চালক আটক

সাভারের আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

আপডেট সময় : ১২:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬