ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সেরা বেলিংহ্যাম, রাইস ও কেইনকে টপকে ইংলিশ ফুটবলের বর্ষসেরা রিয়াল তারকা

চোট থেকে ফিরলেও এখনো নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। তবে গত মৌসুমে এই ইংলিশ মিডফিল্ডার ছিলেন দুর্দান্ত ফর্মে। তারই ফলস্বরূপ তিনি ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

​ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকার সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল। এই ভোটাভুটিতে আর্সেনালের ডেকলান রাইস দ্বিতীয় এবং বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় স্থান অধিকার করেন।

​বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে বেলিংহ্যাম একটি গোল করেন। তার দারুণ পারফরম্যান্সের সময়েই অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইংল্যান্ড নেশন্স লিগের দ্বিতীয় সারি থেকে শীর্ষ সারিতে ফেরে। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তারা এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচেই জয়লাভ করেছে।

​২২ বছর বয়সী বেলিংহ্যাম একটি বিশেষ কীর্তিও গড়েছেন। তিনি ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় এই রেকর্ড গড়েছিলেন ওয়েন হারগ্রিভস।

​উল্লেখ্য, গত জুলাই মাসে কাঁধে অস্ত্রোপচার করিয়ে দীর্ঘ পুনর্বাসন শেষে সম্প্রতি তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন। তার আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার, এবং তারও আগে টানা দুই বছর সেরা হয়েছিলেন বুকায়ো সাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সেরা বেলিংহ্যাম, রাইস ও কেইনকে টপকে ইংলিশ ফুটবলের বর্ষসেরা রিয়াল তারকা

আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫