ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি নেতা ইশরাকের বাগদান, পাত্রী ব্যারিস্টার

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। বিষয়টি শনিবার (১১ অক্টোবর) নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পারিবারিকভাবে শুক্রবার (১০ অক্টোবর) রাতে এই বাগদান অনুষ্ঠিত হয়। ইশরাক হোসেন আংটি পরিয়েছেন ব্যারিস্টার নুসরাত খানকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পড়ানোর সিদ্ধান্ত হয়। এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০১১ সালে শিক্ষাজীবন শেষে কিছুদিন যুক্তরাজ্যের স্থানীয় মোটরগাড়ি শিল্পে কাজ করেন। দেশে ফিরে তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রভাবশালী নেতা। পিতার আদর্শ অনুসরণ করেই ইশরাক সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

ট্যাগস :

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ১৯৩ কোটি টাকা লুটপাটের নতুন ছক: মাস্টারমাইন্ড পিডি মাহফুজ!

বিএনপি নেতা ইশরাকের বাগদান, পাত্রী ব্যারিস্টার

আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫