ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই দুঃসময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি।”

অধ্যাপক ইউনূস আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পর্যন্ত অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫