ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সেলুনে চুল কাটার সময় যুবলীগ নেতা মোনাফ গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় তাকে আটক করা হয়।

গত ৬ মে কক্সবাজার শহরে যুবলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় মোনাফকে। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ২০–২৫ জনের একটি মিছিল বের হলে সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া, সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়েও নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, মোনাফ ২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি। ওই মামলাগুলোর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

সেলুনে চুল কাটার সময় যুবলীগ নেতা মোনাফ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫