ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য সনিয়া খাতুন আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম সনিয়া খাতুন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সনিয়া খাতুন বিয়ের প্রলোভন দেখিয়ে বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ফাঁদে ফেলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জের মাছহাটি এলাকায় একটি কাজী অফিসে বেলালের কাছ থেকে দেনমোহর বাবদ ১ লাখ টাকা নেন সনিয়া ও তার সহযোগীরা। পরে সাজগোজের অজুহাতে আরও ১০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী বেলাল উদ্দিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে অবশেষে থানায় মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য সনিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাইবান্ধায় হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য সনিয়া খাতুন আটক

আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫