ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ডিএমপি কমিশনারের সতর্কবার্তা, নাশকতা চললে একসময় নিজেই ঘরবাড়ি পাহারা দিতে হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশ সদস্যদের ওপর হামলা বৃদ্ধি পেলে তার খেসারত নাগরিকদেরই দিতে হবে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, একসময় মানুষকে নিজের ঘরবাড়ি নিজেই পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে।

ডিএমপি কমিশনার বলেন, “ককটেল নিক্ষেপ করে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন ধরনের দুর্বৃত্তায়ন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। না হলে শেষ পর্যন্ত ক্ষতি হবে সকলের।”

তিনি আরও জানান, সাম্প্রতিক নাশকতা এবং ককটেল হামলার মতো ঘটনায় পুলিশ আইনের আওতায় গুলি করার ক্ষমতা রাখে এবং রাজধানীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

ডিএমপি কমিশনারের সতর্কবার্তা, নাশকতা চললে একসময় নিজেই ঘরবাড়ি পাহারা দিতে হবে

আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫