ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (UNMISS)–এ নতুন দায়িত্ব পালনে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম কন্টিনজেন্ট আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১’-তে যোগ দিয়ে বর্তমানে কর্মরত ‘ফোর্স মেরিন ইউনিট–১০’-এর দায়িত্ব গ্রহণ করবে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন ১৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৯ জন নৌসদস্য একই মিশনে যোগ দেবেন।

জাতিসংঘের নির্দেশনায় দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এর মধ্যে রয়েছে—

  • প্রত্যন্ত এলাকায় জ্বালানি, খাদ্য, ওষুধ ও মানবিক সাহায্যবাহী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করা
  • নৌপথে জলদস্যুতা পর্যবেক্ষণ ও প্রতিরোধ
  • অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা
  • বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ
  • দুর্ঘটনাগ্রস্ত জাহাজে উদ্ধার অভিযান
  • মিশনের সদস্যদের রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহন

গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের নৌসদস্যরা শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলছেন। উদ্ধারকাজ, জরুরি চিকিৎসা সহায়তা, ডুবুরি সেবা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে নৌবাহিনী।

এ ছাড়া দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সে উপমহাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’। নীল নদের ওপর দিয়ে ১,৩১১ কিলোমিটার দীর্ঘ পথে এখন পর্যন্ত ৭১টি ‘অপারেশন লাইফ লাইন’ লজিস্টিক মিশন সফলভাবে সম্পন্ন করেছে ইউনিটটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা 

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫