ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ডিবি কার্যালয়েই সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বর্তমানে তিনি ডিবি কার্যালয়েই রয়েছেন।

ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে এখনো কোনো মামলা নথিভুক্ত হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা হলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম থাকা অপর দুইজন হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগটি দায়ের করেন। বিষয়টি সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ নিশ্চিত করেন।

ওসি জানান, এটি মূলত সাইবার–সংক্রান্ত অভিযোগ। অভিযোগে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের বিষয় উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিবি কার্যালয়েই সাংবাদিক আনিস আলমগীর

আপডেট সময় : ০৮:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫