ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং দেশবাসীর দোয়ার বরকতে খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডা. জাহিদ আরও বলেন, খালেদা জিয়ার বয়স ও দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তিনি একটি কঠিন সময় পার করছেন। অতীতে পরিকল্পিতভাবে চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠেছে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং সার্বক্ষণিক তদারকি করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে খালেদা জিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয় এবং বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয় বলে চিকিৎসকরা জানান। এসব কারণে এখনো তাকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা অর্জন হয়নি।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এদিকে, খালেদা জিয়াকে দেখতে ও চিকিৎসার তদারকিতে প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা

আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫