
তবে ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে না।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এবার ১০ আগস্ট ফল প্রকাশ হলে দীর্ঘ অপেক্ষার অবসান হবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের।
প্রতিনিধির নাম 



























