
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা লিখেছেন, আমরা মাত্রই চোকো বিভাগে এক শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। আফটারশক নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যদিও ভূমিকম্পের উৎপত্তিস্থল সান হোসে দেল পালমারের কাছে ছিল, তবে প্রাদেশিক রাজধানী কিবদোতেও কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছি।ভূমিকম্পের সময় রাজধানী বোগোতায় আতঙ্কে লোকজন তড়িঘড়ি করে ভবন ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেশটির অন্যান্য স্থানে বেশ কিছু ভবন ধসে পড়তে দেখা গেছে।
এর আগে গত জুনের শেষভাগে পার্শ্ববর্তী ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। শক্তিশালী ওই জোড়া ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং শত শত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
প্রতিনিধির নাম 




























