ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

আজ বিকেল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

গতকাল শুক্রবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বন্দর-সংশ্লিষ্টরা জানান, একদিন বন্ধ থাকার পর আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ বিকেল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬