ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় এক মঞ্চে আলী আজমত ও নগর বাউল জেমস

আয়োজকদের পক্ষ থেকে আগেই জানা গিয়েছিল যে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত বাংলাদেশে কনসার্টে অংশ নেবেন। এবার জানা গেল, তার সঙ্গে দেশের রকস্টার মাহফুজ আনাম জেমসও মঞ্চে উপস্থিত থাকবেন, যা এখন পর্যন্ত একটি সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছিল।

কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা ঘোষণা করেছেন, ভিআইপি টিকিটের মূল্য সর্বোচ্চ ৬,৯৯৯ টাকা, প্রিমিয়াম টিকিট ৩,৪৯৯ টাকা এবং স্টুডেন্ট টিকিট ১,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আলী আজমত দ্য ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’।

অ্যাসেন বাজ আয়োজিত এই কনসার্টটি আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনলাইনে এর প্রচারণা শুরু হয়েছে। পাকিস্তানের এই শিল্পী জুনুন ব্যান্ডের সঙ্গে আগে বাংলাদেশে আসলেও এবারই প্রথম একক সফরে দেশে আসছেন।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

ঢাকায় এক মঞ্চে আলী আজমত ও নগর বাউল জেমস

আপডেট সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫