ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে নারী গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ১৯৩ কোটি টাকা লুটপাটের নতুন ছক: মাস্টারমাইন্ড পিডি মাহফুজ!

সিরাজগঞ্জে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫