ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

দেশজুড়ে ঝড়বৃষ্টি ও মৌসুমি বায়ুর বিদায়ের আভাস

ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

অন্যদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সপ্তাহের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

দেশজুড়ে ঝড়বৃষ্টি ও মৌসুমি বায়ুর বিদায়ের আভাস

আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫