ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহিত

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে আজ রোববার ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ বেলা ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পাবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে ভবিষ্যৎ খাদ্য ব্যবস্থার রূপ নিয়ে আলোচনা করেন। এবারের আয়োজনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে FAO-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ইউনূসের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর দেশে ফেরার কথা রয়েছে ১৫ অক্টোবর।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫