ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

১৬ অক্টোবর এইচএসসি ফল, পুনর্নিরীক্ষণ আবেদন শুরু পরদিন

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

সোমবার, ১৩ অক্টোবর, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে। কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

এর আগে, আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

১৬ অক্টোবর এইচএসসি ফল, পুনর্নিরীক্ষণ আবেদন শুরু পরদিন

আপডেট সময় : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫