ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু, জিটুজি চুক্তিতে প্রথম চালান চট্টগ্রামে পৌঁছল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী প্রথমবারের মতো সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গমবাহী জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু, জিটুজি চুক্তিতে প্রথম চালান চট্টগ্রামে পৌঁছল

আপডেট সময় : ০৩:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫