ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে পশুর নদীতে বোট উল্টে এক নারী নিখোঁজ

বাগেরহাটের মোংলার পশুর নদীতে শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি পর্যটকবাহী বোট উল্টে যায়। এতে যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আফজাল নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ রিয়ানার বাবা, প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, তারা ঢাকার উত্তরাতে বসবাস করেন। পরিবার নিয়ে বরিশালের গ্রামের বাড়ি থেকে ঘুরতে এসেছিলেন। একটি ছোট বোটে যাত্রার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন সাঁতরে বা আশপাশের লোকজনের মাধ্যমে উদ্ধার হলেও রিয়ানা নদীতে নিখোঁজ হন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, পরিবারসহ পর্যটকরা রিসোর্ট ম্যানগ্রোভ ভেলিতে রাত যাপন শেষে ঝালি বোটে করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে ঢেউয়ের তোড়ে বোট উল্টে যায়।

ঘটনাস্থলে বনবিভাগ ও স্থানীয়রা নিখোঁজ রিয়ানার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তিনি একজন পাইলট ছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাগেরহাটে পশুর নদীতে বোট উল্টে এক নারী নিখোঁজ

আপডেট সময় : ০৭:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫