ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেরুর পার্বত্য অঞ্চলে মারাত্মক সড়ক দুর্ঘটনা, ৩৭ জনের প্রাণহানি

পেরুর দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকা আরেকুইপায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে এক আট মাস বয়সী শিশু ও আরও দুই শিশু রয়েছেন।

স্থানীয় আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্তো জানিয়েছেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দমকল বাহিনী উদ্ধার কাজ চালিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলিতে লাতিন আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার একটি এবং পেরুর ইতিহাসে অন্যতম মর্মান্তিক বাস দুর্ঘটনা। মোট ২৬ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরেকুইপার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খাদটির তলদেশে উল্টে থাকা বাসের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ ও যাত্রীদের মালপত্র। দুর্ঘটনাকবলিত বাসটি লিয়ামোসাস পরিবহন কোম্পানির মালিকানাধীন ছিল, কোম্পানি এখনও কোনো মন্তব্য করেনি।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

পেরুর পার্বত্য অঞ্চলে মারাত্মক সড়ক দুর্ঘটনা, ৩৭ জনের প্রাণহানি

আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫