ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত

মস্কোর কাছে রিয়াজান অঞ্চলের একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভে রাশিয়ার হামলায় সাতজন নিহত হওয়ার পরপরই শনিবার এই অভিযান পরিচালিত হয়, খবর এএফপি।

ইউক্রেনীয় সেনারা জানিয়েছেন, হামলাটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ক্ষমতা কমানোর অংশ হিসেবে চালানো হয়েছে। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ধ্বংসাবশেষ পড়ে স্থানীয় একটি বাণিজ্যিক এলাকায় আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। খেরসনে তিনজন এবং জাপোরিঝিয়ায় একজনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত

আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫