ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বিহারের সুশাসন ও উন্নয়নের পথে দশমবারের শপথ নীতিশ কুমারের

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পাটনার গান্ধী ময়দানে তিনি শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার পাটনা বিধানসভায় ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ) এর বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে জোটের বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হন নীতিশ কুমার। এরপর রাজভবনে তিনি বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং জোটভুক্ত অন্যান্য রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আন্দ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু ছিলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সাংবাদিকদের বলেন, “বিহার আবার উন্নয়নের পথে ফিরছে। প্রধানমন্ত্রী মোদির আশীর্বাদে, সুশাসন ও উন্নয়নের মাধ্যমে রাজ্য এগোবে।”

নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবন ও ক্ষমতায় থাকার কৌশল তাঁকে দেশের আট নম্বর দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী করেছে। পুরো মেয়াদ সম্পন্ন করলে তিনি সর্বকালের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড গড়ে ফেলবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

বিহারের সুশাসন ও উন্নয়নের পথে দশমবারের শপথ নীতিশ কুমারের

আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫