ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

টেইলর সুইফটের স্বপ্নের বিয়ে: রোড আইল্যান্ডে সাজছে ১৭ মিলিয়ন ডলারের বাড়ি

টেইলর সুইফটের বিয়ের প্রস্তুতি এখন জোরকদমে চলছে। এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বাগদান সম্পন্নের পর থেকেই বিয়ের দিনক্ষণ জানতে উদগ্রীব ছিল বিশ্বজুড়ে ‘সুইফটি’রা। অবশেষে জানা গেছে—২০২৬ সালের গ্রীষ্মেই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এই তারকা জুটি।

প্রথমে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িটিকেই বিয়ের ভেন্যু বানাতে চলেছেন টেইলর। বিয়েকে ঘিরে বাড়ির বাগান নতুন করে সাজানো হচ্ছে। অতিথিদের লাল গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানাতে চান ‘গ্র্যামি কুইন’।

শৈশব থেকেই ফুলের সমুদ্রে দাঁড়িয়ে বিয়ে করার স্বপ্ন ছিল সুইফটের, জানিয়েছে তাঁর এক ঘনিষ্ঠ সূত্র। বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদ থাকছেন ব্রাইডসমেড হিসেবে।

শুরুতে সীমিত আকারে আয়োজনের কথা ভাবলেও এখন পরিকল্পনা বদলে বড়সড় উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছেন টেইলর সুইফট। প্রায় ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। সূত্র বলছে, জীবনের এত বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই—এটাই উপলব্ধি করেছেন সুইফট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মহা পরিচালকের নির্দেশ অমান্য করে গোপন বৈঠক: সাংবাদিক দেখে পালালেন রেলওয়ে ঋণদান সমবায় সমিতির সভাপতি ও সচিব

টেইলর সুইফটের স্বপ্নের বিয়ে: রোড আইল্যান্ডে সাজছে ১৭ মিলিয়ন ডলারের বাড়ি

আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫