ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানে মিগ-২৯ উড্ডয়ন, সনিক বুম শুনেছেন স্থানীয়রা

তেহরানের আকাশে এবার উড়তে দেখা গেছে একটি রুশ নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমান। সামরিক এই বিমানটির একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে স্থানীয়রা সনিক বুমের মতো শব্দও শুনেছেন বলে দাবি করেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর সদ্য অন্তর্ভুক্ত মিগ-২৯। বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তেহরানের আকাশে এটি ছিল একটি রুটিন ফ্লাইট মিশনের অংশ।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে একদল মিগ-২৯ যুদ্ধবিমান ইরান হাতে পেয়েছে এমন জোরালো আলোচনা উঠে। ধারণা করা হচ্ছে, এসব জেট দেশটির ফারস প্রদেশের সিরাজ বিমানঘাঁটিতে মোতায়েন রয়েছে।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

ইরানে মিগ-২৯ উড্ডয়ন, সনিক বুম শুনেছেন স্থানীয়রা

আপডেট সময় : ১২:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫