ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মুর্শিদাবাদে ৩০০ কোটি টাকার ব্যয়ে ‘নতুন বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি বৃহৎ মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বেলডাঙ্গা ও রেজিনগর সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ৩০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

তার জানান, ২৫ বিঘা জমিতে গড়ে উঠবে পুরো কমপ্লেক্স, যদিও মূল মসজিদটি নির্মিত হবে মাত্র তিন কাঠা জায়গার ওপর। এতে থাকবে হাসপাতাল, গেস্টহাউস এবং একটি বড় সভাকক্ষও। কবির দাবি করেন, অর্থের অভাব হবে না—একজন শিল্পপতি ইতোমধ্যে ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিপুল মুসল্লির উপস্থিতিতে জমা পড়ে কয়েক কোটি টাকার খয়রাত। একজন চিকিৎসক এক কোটি রুপি দান করেন। সৌদি আরব ও মদিনা থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্কলাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রকল্পকে কেন্দ্র করে হাইকোর্টে জনস্বার্থ মামলা হলেও ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। আদালত শুধু আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দেয়। নিরাপত্তার জন্য এলাকাজুড়ে মোতায়েন করা হয় তিন হাজারের বেশি পুলিশ সদস্য।

হুমায়ুন কবির জানান, উপাসনালয় নির্মাণ তার সাংবিধানিক অধিকার এবং যেকোনো বিরোধিতা সত্ত্বেও মসজিদ নির্মাণ চলবে। তিনি পুনর্ব্যক্ত করেন—“বাবরি মসজিদ হবেই।” একই সাথে তিনি ঘোষণা দেন, ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল চালু করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

মুর্শিদাবাদে ৩০০ কোটি টাকার ব্যয়ে ‘নতুন বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর

আপডেট সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫