ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

এক বছর আগে মৃত্যু, ঘরেই পড়ে ছিল নারীর কঙ্কাল

ভারতের বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরেই পড়ে ছিল তার মরদেহ।শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার হাভানুর লে-আউটে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম দাক্ষায়িণী।

পুলিশ জানিয়েছে, দাক্ষায়িণী ওই বাড়িতে একাই থাকতেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। পরে ক্যানসারে মৃত্যু হয় তাদের ছেলের। স্বামী ও সন্তানকে হারানোর পর তিনি বিষণ্নতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে দাক্ষায়িণীর মৃত্যু হয়। এ সময়ে তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি। ফলে দীর্ঘদিন ধরে তার মৃত্যুর বিষয়টি কারও নজরে আসেনি।

খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনের পর মৃত্যুর কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কীভাবে এত দীর্ঘ সময় ধরে দাক্ষায়িণীর মৃত্যুর বিষয়টি অজানা ছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেসিকে নিয়ে কী ঘটেছিল, ভয়ঙ্কর নথি ফাঁস!

এক বছর আগে মৃত্যু, ঘরেই পড়ে ছিল নারীর কঙ্কাল

আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬