ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শুভেচ্ছা সফরে রাশিয়ান যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র চট্টগ্রাম আগমন

চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৫: পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ (GREMYASHCHY) আজ সোমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। আগমনের পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাশিয়ান জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়। সফরকালে জাহাজের অধিনায়ক ও রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজের কর্মকর্তা ও নাবিকরা রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ ছাড়াও নেভাল একাডেমি, নৌবাহিনীর ঘাঁটি, যুদ্ধজাহাজ, বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একই সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজটি ঘুরে দেখবেন।

এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পথ আরও সুগম করবে এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে ‘গ্রিমিয়াশ্চি’ আগামী ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শুভেচ্ছা সফরে রাশিয়ান যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র চট্টগ্রাম আগমন

আপডেট সময় : ০৬:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫