ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শততম টেস্টে মুশফিকুর রহিম বিশেষ সংবর্ধনায় সম্মানিত

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিল বিশেষ আয়োজন। তার প্রথম ও শততম টেস্টের সতীর্থরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসের পর শুরু হয় এই সম্মাননা পর্ব।

অনুষ্ঠানের শুরুতে মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন যিনি ২০০৫ সালে লর্ডসে তার মাথায় প্রথম টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড দেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান।

পরবর্তী সময়ে প্রথম ও শততম টেস্টের সতীর্থদের অটোগ্রাফ করা জার্সি তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন মুশফিকের হাতে ক্রেস্ট প্রদান করেন। এ ছাড়াও তার সতীর্থদের সই করা বিশেষ জার্সি উপহার দেন নাজমুল ও বাশার।

শততম টেস্ট উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে মুশফিক বলেন, “আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটি সুযোগ দেওয়ার জন্য। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, বাবা-মা ও বিশেষ করে আমার স্ত্রীকে কৃতজ্ঞতা জানাই—অনেক নির্ঘুম রাত আমাকে সাপোর্ট দিয়েছে সে। আমার সতীর্থ, কোচ, বন্ধু এবং ভক্তদেরও ধন্যবাদ জানাই। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমিও শতভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ এখানে থাকার জন্য।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শততম টেস্টে মুশফিকুর রহিম বিশেষ সংবর্ধনায় সম্মানিত

আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫