ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের রেল অবরোধ

ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেল অবরোধ করেছেন। রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন। এর ফলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অর্ধশতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, “সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য জুলাইয়ে গণঅভ্যুত্থান হয়েছিল। পূর্বের বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হতো, কিন্তু এবছর নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস দেওয়া হয়েছে, যা মানা যায় না। পিএসসিকে এটি মানতে হবে। দাবির বাস্তবায়ন না হলে অবরোধ চলবে।”

অন্য শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, “লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে। পিএসসি যদি স্বৈরাচারী আচরণ চালিয়ে যায়, আমাদের অবরোধও চলবে।”

এর আগে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করে রেললাইনের কাছে জমায়েত হন। বিকেল সাড়ে ৪টার দিকে রেল অবরোধ শুরু হয়। এতে ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস তিনটি ট্রেন কয়েক ঘণ্টা আটকে পড়ে। রাত ৮টা ২০ মিনিটে শিক্ষার্থীরা পরীক্ষা প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ দেখিয়ে অবরোধ তুলে নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

ময়মনসিংহে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের রেল অবরোধ

আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫