ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম রয়্যালসে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)কে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছে। আসন্ন বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম, যা চট্টগ্রাম রয়্যালস নামে খেলবে। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশি লেগস্পিনারকে দলে নিয়েছে।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রামের জার্সিতে খেলবেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এর আগে তিনি ২০২৩ সালের বিপিএলে কুমিল্লার জার্সিতে খেলেছেন, তবে তেমন সফল হননি। পিএসএল ও বিপিএলের বাইরে তার কেবল মেজর লিগ ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের হয়ে আবরার এখন পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে তার শিকার ৩৩ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭৩ ম্যাচে ৯০ উইকেট পেয়েছেন তিনি।

বিপিএলের এবারের আসরে ৬টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নতুন যোগ হওয়া নোয়াখালী এক্সপ্রেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম রয়্যালসে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ

আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫