ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চম সিজনের প্রথম পর্বে দর্শকের চাপ সামলাতে না পেরে নেটফ্লিক্স অচল

অবশেষে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত এই সিরিজটির প্রথম পর্ব মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। অনেক দর্শক সিরিজটি একবারে দেখার জন্য প্রস্তুতি নেন, তবে বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে।

২৭ নভেম্বর পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব প্রকাশিত হওয়ার পরই এই বিভ্রাট ঘটে। বিশেষ করে টিভি সেটে স্ট্রিমিং করতে চাওয়া দর্শকরা সমস্যায় পড়েন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক এবং ভারতে প্রায় ২০০ জন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করেছেন। নেটফ্লিক্স জানিয়েছে, পাঁচ মিনিটের মধ্যে সব অ্যাকাউন্টে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে মাইক টাইসন-জেইক পল ম্যাচ এবং ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্ম অচল হয়েছিল। তিন বছরের বিরতির পর সিরিজটি ১৯-এর দশকের হোকিন্স শহরের কাহিনি নিয়ে ফিরে এসেছে, যা বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়।

ট্যাগস :

কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

পঞ্চম সিজনের প্রথম পর্বে দর্শকের চাপ সামলাতে না পেরে নেটফ্লিক্স অচল

আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫