ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাসায় চিকিৎসাধীন

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শায়রুল কবির খান আরও বলেন, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিএনপি মহাসচিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাসায় চিকিৎসাধীন

আপডেট সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫