ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমীন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখ (সোনাই) এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মিরা বেগমকে মারধরের ঘটনায় শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৫ দিন পর ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিকের অপেক্ষার অবসান

নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬