
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলা রিকশার প্রায় ৭০ হাজার লাইসেন্সের বিপরীতে বৈধ ই-রিকশার লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে মহানগর রিকশা মালিক পরিষদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীতে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের কাছে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় ডকুমেন্টের জন্য আবেদন ও অনুরোধ জানানো হলেও তা এখনো কার্যকরভাবে বিবেচনায় নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা আজ শান্তিপূর্ণ কর্মসূচিতে দাঁড়িয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। তারা কোনো বিশেষ সুবিধা চান না, বরং নিয়মের মধ্যে থেকে বৈধভাবে ই-রিকশা পরিচালনার সুযোগ চান।
এসময় নেতারা বলেন, অবিলম্বে বৈধ ই-রিকশাগুলোকে লাইসেন্স ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এগুলো বন্ধ দাবি জানান।নিয়মের আওতায় এনে বৈধ যানবাহন ও চালকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান,
চসিক মেয়র মহোদয়ের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, কোনো অন্যায় দাবি নয়, বরং নিয়মের মধ্যে থেকে কাজ করার নাগরিক অধিকার নিশ্চিত করতেই হবে। অন্যথায় চালক ও মালিকদের স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
প্রতিনিধির নাম 






















