ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সংখ্যালঘু বিষয়ক সচিব হলেন নাওশাদ

কক্সবাজার জেলায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির ‘সংখ্যালঘু বিষয়ক সচিব’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট এনসিপি নেতা রকিব হোসাইন নাওশাদ। সম্প্রতি সংগঠনটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে মনোনীত করা হয়।

​মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

​নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় রাকিব হোসাইন নাওশাদ বলেন, ​”আমাকে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সংখ্যালঘু বিষয়ক সচিবের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কক্সবাজার জেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমি অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাব।”

​তিনি আরও উল্লেখ করেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সমাজের প্রতিটি স্তরে সাম্য ও সম্প্রীতি বজায় রাখতে তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। এই দায়িত্ব পালনে তিনি জেলার সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে কক্সবাজার জেলায় মানবাধিকার পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এক নতুন মাত্রা যোগ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘুষের বিনিময়ে ভুয়া নথিতে ভবনের অনুমোদন, নীরব চউক!

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সংখ্যালঘু বিষয়ক সচিব হলেন নাওশাদ

আপডেট সময় : ০৯:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬