ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইপিজেড থানায় ৮ মামলার পলাতক চাঁদাবাজ গ্রেফতার

সাঈদুল রহমান সাকিব : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মো. রাকিব হোসেন ওরফে রাকিবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটের দিকে ইপিজেড থানাধীন স্টারশিপ কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চর আফজাল এলাকার মো. জাসিম উদ্দিন ও হাজেরা খাতুন ওরফে পারভীন দম্পতির ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার কলসীদীঘি রোড, রেলবিট, বাদামতলার ঝাড়ির কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ইপিজেড থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নির্দেশনায় এসআই (নিঃ) মো. আল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রাকিব ইপিজেড থানার একটি মামলার (মামলা নং-৮, তারিখ- ১৮/০৮/২০২৬, ধারা- ৩৪৯/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫বি/৪২৭/৩৪ পেনাল কোড) এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ইপিজেড থানায় ৭টি এবং কর্ণফুলী থানায় ১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মারধর, সরকারি কাজে বাধা, চুরি, মাদক এবং বিস্ফোরক আইনের বিভিন্ন গুরুতর ধারা।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

চট্টগ্রামে চান্দগাঁও থানার পুলিশ ও সোর্সের ‘ফিটিংস কেস’ বাণিজ্য: চালককে জিম্মি করে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

ইপিজেড থানায় ৮ মামলার পলাতক চাঁদাবাজ গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬