ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

  • ইমতিয়াজ ইমন
  • আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 38

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালালে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজ ফকির (২৬) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।

থানায় নেওয়ার পর রিয়াজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, রিয়াজ ফকির জীবিত রয়েছেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এর জের ধরেই বিকেলে একদল লোক থানায় হামলা চালায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬