ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু, প্রাণ গেল ৪ জনের

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ফায়ার সার্ভিসের সদস্য জান্নাতুল নাঈম। আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন তিনি। তার শরীরের প্রায় ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টায় অংশ নেয়। ওই সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ বেশ কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। এর মধ্যে তিনজন, দুইজন ফায়ার সার্ভিসের কর্মীসহ পূর্বেই মারা গেছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, গুদামটিতে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার ফলে অল্প সময়েই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং তদন্ত কমিটিও গঠন করা হয়নি বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ট্যাগস :

পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু, প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় : ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫