ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর যৌথ চেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ফায়ার ইউনিটের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ১৬টি ইউনিট যোগ দেয়, এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন,আগুনের কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একত্রে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফ্লাইট স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর যৌথ চেষ্টা

আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫