ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বোনকে শেষবার দেখতেই মৃত্যু বড় ভাইয়ের, চুয়াডাঙ্গায় শোকের ছায়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে মারা গেছেন বড় ভাই। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ডুগডুগি গ্রামের নূরুর স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার রাতের কোনো এক সময় নিজ ঘরে মৃত্যুবরণ করেন। বুধবার ভোরে বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন তার মা মারা গেছেন। এরপর ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

বোনের মৃত্যুর সংবাদ পেয়ে শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন। কিন্তু বোনের লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মণ্ডলের বড় ছেলে ছিলেন। ভাই-বোনের পরপর মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বোন শিরিনা খাতুনের জানাজা সকাল ১২টায় ডুগডুগি কবরস্থানে সম্পন্ন হয়। অপরদিকে, নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন করা হবে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো গ্রামবাসী গভীরভাবে শোকাহত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বোনকে শেষবার দেখতেই মৃত্যু বড় ভাইয়ের, চুয়াডাঙ্গায় শোকের ছায়া

আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫